রাজনীতি

যারা ভোটাধিকার থেকে বঞ্চিতের ষড়যন্ত্র করছে তারাই স্বাধীনতাবিরোধী: কামাল

যারা ভোটাধিকার থেকে বঞ্চিতের ষড়যন্ত্র করছে তারাই স্বাধীনতাবিরোধী: কামাল
যারা ভোটাধিকার থেকে বঞ্চিতের ষড়যন্ত্র করছে তারাই স্বাধীনতাবিরোধী: কামাল

যারা ভোটের অধিকার থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছে— তারাই স্বাধীনতাবিরোধী বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

তিনি বলেন, ফ্রন্টের নেতাকর্মীদের ওপর নির্যাতন করে সরকার কাপুরুষের মতো কাজ করছে।

গণতন্ত্র পুনরুদ্ধের স্বার্থে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

জাতীয় প্রেসক্লাবে সোমবার সকালে বাংলাদেশ পেশাজীবী পরিষদের উদ্যোগে আগামী জাতীয় নির্বাচন ও পেশাজীবীদের করণীয় শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের উঠে আসে এসব কথা।

অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন অভিযোগ করেন, নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বললেও ভোটের অধিকার থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছে সরকার।

পুলিশের ওপর নির্ভর করে বর্তমান সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া বলে উল্লেখ করে ঐক্যফ্রন্ট নেতা কাদের সিদ্দিকী ও নজরুল ইসলাম খান।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাধা দিতে সরকার সব বাহিনীগুলোকে কোটি কোটি ঘুষ দিচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি অভিযোগ করেন, দেশে ইতোমধ্যে সেনাবাহিনী নেমেছে। কিন্তু কেউ কি নিশ্চয়তা দিতে পারবেন, সেদিন কেউ ভোটারদের বাধা দেয়া হবে না বরং ভোটে বাধা দেয়ার জন্য বাহিনীগুলোকে কোটি কোটি টাকা ঘুষ দিচ্ছে সরকার। তাদের কিনে নেয়ার চেষ্টা করছে তারা।

এ সময় তারা সেনাবাহিনীসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ হয়ে কাজ করার আহ্বান জানান।

নির্বাচনে যেন সরকার কারচুপি করতে না পারে সেজন্য ভোট দেয়ার পর কেন্দ্র পাহারা দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ফ্রন্টের নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ