রাজনীতি

সরকার-ইসি যৌথভাবে নির্বাচনকে প্রহসনে পরিণত করছে: ঐক্যফ্রন্ট

জাতীয় ঐক্যফ্রন্ট
জাতীয় ঐক্যফ্রন্ট

নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি- বিদেশি পর্যবেক্ষক আসতে কৌশলে বাধা দেয়াসহ বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করে সরকার ও নির্বাচন কমিশন (ইসি) যৌথভাবে নির্বাচনকে প্রহসনে পরিণত করছে বলে অভিযোগ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনকে সুষ্ঠু করতে অতীতের মতো এবারো সেনাবাহিনীকে এগিয়ে আসার আহবান জানান ফ্রন্টের নেতারা।

সোমবার ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।

জাতীয় নির্বাচনসহ সমসাময়িক বিষয় নিয়ে নিজ কার্যালয়ে সোমবার বিকালে সংবাদ সম্মলনের আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা অভিযোগ করেন, নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কমিশনের ভেতরে দ্বন্দের কারণে নির্বাচন হবে কি না সে বিষয়ে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে বলেও তারা মন্তব্য করেন।

সরকারি দল আচরণবিধি লঙ্ঘন করলেও সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা না নিয়ে বিরোধীদলকে দমন করে নির্বাচনকে প্রহসনে পরিণত করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন, এক্ষেত্রে সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ