রাজনীতি

আইএসআইয়ের মদদে সহিংসতার নীল নকশায় বিএনপি-জামাত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সংবাদ সম্মেলন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সংবাদ সম্মেলন

নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদদে বড় ধরনের সহিংসতার নীল নকশা করছে বিএনপি-জামাত জোট।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এ অভিযোগ তুলে বলেন, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা তৈরিতে তাদের নিয়েও অপ্রচার চালাচ্ছে তারা।

মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আসন্ন জাতীয় নির্বাচনসহ সমসাময়িক বিষয় নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান অভিযোগ করেন, দলীয় কোন্দল ও জনবিচ্ছিন্ন হয়ে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা নিজেরাই যেমন নিজেদের ওপর হামলা করছে তেমনি আওয়ামী লীগ প্রার্থীদের ওপরও হামলা চালাচ্ছে।

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদদে বিএনপি-জামাত জোট বড় ধরনের সহিসংতার ষড়যন্ত্র করছে বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।

ড. কামাল পাকিস্তানি ভাবধারীদের অভিভাবকে পরিণত হয়েছেন উল্লেখ করে, সেনাবাহিনীকে নিয়েও তারা অপ্রচার চালাচ্ছেন বলেন তিনি।

সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ