নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে বিএনপি-জামাত ঘরানার ৯টি সংস্থার ৬৫৮৫ জনকে অনুমতি দেয়ার তথ্য জানিয়ে তাদের অনুমতি বাতিলের দাবি জানান দলের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম।
মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মিডিয়া সেন্টার উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
বিএনপি-জামাত নির্বাচনকে ভণ্ডুল বা প্রশ্নবিদ্ধ করতে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ।
দলের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, তারা নির্বাচনের আগে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে।
তিনি জানান, সেনাবাহিনীকে নিয়ে ড. কামাল হোসেনের বিবৃতি আপত্তিজনক এবং আইনের পরিপন্থী।
প্রধান নির্বাচন কমিশনার -সিইসির সঙ্গে বৈঠক ঐক্যফন্টের নেতারা বয়কট করেননি, তারা নিজেরাই অশোভন আচরণ করে চলে এসেছেন বলেও তিনি মন্তব্য করেন তিনি।
বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে যাত্রা শুরু করেছে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মিডিয়া সেন্টার। পঞ্চম তলা থেকে নির্বাচনে দলের যাবতীয় তথ্য জানানো হবে।
মঙ্গলবার বিকালে এর উদ্বোধন করে নির্বাচন পরিচালনা কমটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম অভিযোগ করেন, ভোট বানচালের ষড়যন্ত্রের লিপ্ত ঐক্যফ্রন্ট তথা বিএনপি-জামাত জোট।
তিনি অভিযোগ করেন, সশস্ত্র বাহিনী নিয়ে ড. কামাল হোসেন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন।
সাংবাদিকদদের এক প্রশ্নের জবাবে এইচ টি ইমাম জানান, সিইসির সঙ্গে বৈঠকে অশোভন আচরণ করেছেন ড. কামাল হোসেন।