প্রধান নির্বাচন কমিশনার -সিইসির নয়, ঐক্যফ্রন্টের জ্যেষ্ঠ নেতা হিসেবে ড. কামাল হোসেনের পদত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়ারবাজারে লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এ কথা বলেন ওবায়দুল কাদের।
ড. কামাল হোসেনের সিইসির পদত্যাগের দাবির জবাবে এ কথা বলেন তিনি।
সিইসির পদত্যাগ চেয়ে তার সঙ্গে ড. কামাল কেন বৈঠক করতে গেলেন, সে বিষয়েও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।
পরে কুমিল্লা-১১ আসনের আওয়ামী লীগ প্রার্থী মুজিবুল হককে ভোট দেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: