রাজনীতি

আহত গয়েশ্বরকে দেখতে গেলেন বিপু

আহত গয়েশ্বরকে দেখতে গেলেন বিপু
আহত গয়েশ্বরকে দেখতে গেলেন বিপু

ঢাকা-৩ আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন একই আসনের মহাজোট প্রার্থী বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বুধবার রাজধানীর নয়াপল্টনে গয়েশ্বরের অফিসে গিয়ে তারসঙ্গে দেখা করেন বিপু।

এ সময় তিনি জানান-এ অনাকাঙ্খিত ঘটনার জন্য তিনি লজ্জিত— এই ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনার আহ্বানও জানান।

আর হামলার ঘটনায় কোনো মামলা করবেন না জানিয়ে এর রাজনৈতিক সমাধান চেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে প্রচারণা শেষে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা দিয়ে ফেরার সময় ঢাকা-৩ আসনের ধানের শীষ প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গয়েশ্বরসহ ২০-২৫ জন গুরুতর আহত হন।

হামলায় আহত গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে দেখা করতে বুধবার বেলা ১১টার দিকে নয়াপল্টনের অফিসে যান একই আসনে তার প্রতিদ্বন্দ্বী মহাজোট প্রার্থী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

এ সময় দু'জনের মধ্যে কুশলাদি বিনিময় হয়।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।

এ ঘটনায় গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলে অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়।

তবে এই ঘটনায় কোনো মামলা করবেন না বলে জানিয়ে তিনি বিষয়টা রাজনৈতিকভাবে সমাধান হওয়া দরকার বলেও মনে করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ