বিএনপির সিইসির পদত্যাগের দাবি— নির্বাচন ভুণ্ডুলের অপকৌশল বলে মনে করেন আওয়ামী লীগের
যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক।
বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বুধবার দুপুরে দলের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সিইসি, পুলিশ ও সেনাবাহিনীকে নিয়ে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামালের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি নির্বাচনে না থাকলে কোনো অসুবিধা হবে না।
এ সময় নানক অভিযোগ করেন, দেশবিরোধী ষড়যন্ত্র আর সন্ত্রাসের মাধ্যমে বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করছে।
তিনি আরো বলেন, নিজেদের কোন্দলের ফলে সৃষ্ট পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করছে বিএনপি।
সিইসি, পুলিশ, সেনাবাহিনী নিয়ে ড. কামাল হোসেনের মন্তব্যের তীব্র নিন্দা জানান নানক।
বিএনপি নির্বাচনে থাকলেও মাঠে তাদের প্রচারণা নেই, বিষয়টি ভাবনার-এমন কথা উল্লেখ করে, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান নানক।