রাজনীতি

ভোট বিপ্লবের মাধ্যমে ষোল কোটি মানুষের বিজয় ঘটবে: কামাল

ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক
ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক

৩০ ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যমে ষোল কোটি মানুষের বিজয় ঘটবে-জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

তিনি বলেন- জনগণকে সাহসিকতার সঙ্গে ভোটের মাঠে থাকতে হবে। ধানের শীষে ভোট দিলেই মানুষের মুক্তি ঘটবে। সমালোচনা করেছেন-সরকারের উন্নয়নের গণতন্ত্রের বিষয়ে।

কামাল বলেন-এই ধারনা অনেক পুরনো এটা স্বৈরশাসকদের কথা।

আর ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন-এরইমধ্যে সরকারের নৈতিক পরাজয় ঘটেছে। পরিবর্তনে জনগণ ঐক্যবদ্ধ বলেও দাবি তার।

ঐক্যফ্রন্টের সভা শেষে এসব কথা বলেন তারা।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকে হত্যার ষড়যন্ত্রের আশঙ্কা নিয়ে ফোনালাপ ফাঁস ও নির্বাচনী প্রচারণায় বাধা-হামলার নানা অভিযোগের মধ্যেই বৃহস্পতিবার পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে বৈঠকে বসে ফ্রন্টের স্টিয়ারিং কমিটি।

প্রায় ঘণ্টা দেড়েকের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেন- সারা দেশে ঐক্যফ্রন্টের ব্যাপক সাড়া পড়েছে। ধানের শীষে ভোটও চান তিনি।

৩০ তারিখ ভোট বিপ্লব ঘটবে জানিয়ে ডিসেম্বরে আরেকটি বিজয়ের প্রত্যাশাও ব্যক্ত করেন ড. কামাল।

গণতন্ত্রকে বাদ দিয়ে সরকার যে উন্নয়নের কথা বলছে তার সমালোচনা করে বিশিষ্ট এই আইনজীবী বলেন-এই ধারণা অনেক পুরনো, এটা স্বৈরশাসকদের কথা।

জোটের মুখপাত্র, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন- সরকারের নৈতিক পরাজয় ঘটেছে। পরিবর্তনের জন্য জনগণ ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বসহ নির্বাচনী প্রচারণায় বাঁধা-হামলার ঘটনায় উদ্বেগও প্রকাশ করেন ঐক্যফ্রন্ট নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ