নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই প্রচারণা থেকে বিরত বিএনপি—এ অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
বৃহস্পতিবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।
নির্বাচন বানচালে আগামীকাল সারাদেশে ব্যাপক নাশকতা করতে পার বিএনপি-জামাত বলে আশঙ্কা প্রকাশ করেন আব্দুর রহমান।
ভোট প্রদানের ভুয়া ভিডিও করে বিভ্রান্তি ছড়াতে পারে জনমনে— নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই তাদের এমন ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, নির্বাচনে অংশ নেয়ার অন্য উদ্দেশ্য আছে বিএনপির— তাই প্রচারণায় অংশ না নিয়ে সন্ত্রাস- সহিংসতার পথ বেছে নিয়েছে তারা।
আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে সরকারের উপর দায় চাপানোর চেষ্টা বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের কৌশল বলে জানান আব্দুর রহমান।
সব ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।