একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশকে ক্ষমতাসীনরাই সহিংস করে তুলেছে –এ অভিযোগ করেছেন বিএনপির সিনিয়য় যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা র বলেন তিনি।
দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার ঘটনার তথ্য তুলে ধরে তিনি আরো বলেন-আওয়ামী সন্ত্রাসীরা নিজেরা সহিংসতার ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপাচ্ছে।
গত কয়েকদিন ধরে সারা দেশে প্রতিদিন সাড়ে তিনশ থেকে পাচঁশো জন ধানের শীষের নেতাকর্মী সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান রিজভী।
প্রধানমন্ত্রীর নির্দেশেই নির্বাচন নিয়ে নানা অপ্রচার ছড়ানো হচ্ছে বলেও সমালোচনা করেন বিএনপির এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: