রাজনীতি

ঢাকা-১৭ আসন ছাড়লেন এরশাদ

এইচ এম এরশাদ
এইচ এম এরশাদ

ঢাকা-১৭ আসন ছেড়ে দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ একই আসনে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুককে সমর্থন জানিয়েছেন।

ঢাকা–১৭ আসন ছেড়ে দেয়ায় সাবেক এই রাষ্ট্রপতি এবার একটি আসনে (রংপুর–৩) নির্বাচন করছেন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, তার ‘বোন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে জাতীয় পার্টির উন্মুক্ত আসনের প্রার্থীরা মহাজোটকে সমর্থন করবেন।

সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ১৭ দিন পর গতকাল বুধবার রাতে দেশে ফেরেন এইচ এম এরশাদ।

বৃহস্পতিবার বিকেলে বনানীতে নিজ বাসভবনে এইচ এম এরশাদ সংবাদ সম্মেলন এরশাদ বলেন, ১৪৬টি আসনে দলের উন্মুক্ত প্রার্থীরা মহাজোটকে সমর্থন জানাবেন। তবে যেসব জায়গায় জাতীয় পার্টির প্রার্থীরা জেতার মতো অবস্থায় আছেন, সেখান থেকে প্রার্থী প্রত্যাহার করা হবে না।

তবে মহাজোট যে সিদ্ধান্ত নেবে, প্রার্থীদের তা মেনে নেয়ার কথাও বলেন তিনি।

এরশাদ বলেন, নির্বাচনের আয়োজন সন্তোষজনক— নির্বাচন কমিশনের ভূমিকাও সন্তোষজনক।

এ সময় তার সঙ্গে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ