জামাত নেতারা ধানের শীষ নিয়ে প্রার্থী হবে জানলে ঐক্যফ্রন্টের দায়িত্ব নিতাম না বলে জানিয়েছেন ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
তিনি বলেন, এবার নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে জামাত নেতাদের মনোনয়ন দেয়া বোকামি হয়েছে।
বুধবার ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান তিনি।
এ সময় তিনি বলেন, ভবিষ্যতে সরকারে যদি জামাত নেতাদের কোনোও ভূমিকা থাকে তাহলে তিনি তাদের সঙ্গে একদিনও থাকবেন না।
ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন কি না এমন প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনও পদ ও বেতন ছাড়াই কাজ করতে আগ্রহী তিনি।
কামাল বলেন, যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে স্বাধীনতা অর্থপূর্ণ হবে। পুলিশ এখন দলীয় লাঠিয়ালে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন ড. কামাল হোসেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: