সারাদেশে এখনো ভীতিকর অবস্থা বিদ্যমান— তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত বিএনপির দশ হাজার তিনশ উনত্রিশ জনকে গ্রেপ্তার ও বিভিন্ন সহিংস ঘটনায় নয় জন নিহতের তথ্যও দেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী।
এ সময় রিজভী আরো বলেন- সেনাবাহিনীকে মাঠে নামিয়ে তাদের হাত-পা বেঁধে রেখেছে সিইসি।
হামলা-নির্যাতন রুখে দিয়ে আগামী রোববার জনগণ ভোট বিপ্লব ঘটাবে বলে মন্তব্য করেছেন বিএনপির এ নেতা।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন-ইতোমধ্যে জনগণ ভয়কে জয় করে জেগে উঠেছে।
পুলিশের সহযোগিতায় আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির নির্বাচনী এজেন্টসহ কর্মী সমর্থকদের এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: