এবারের নির্বাচনে সাম্প্রদায়িকতা, অপশক্তি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ভোট বিপ্লব হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে ফেনীর মাইজদীতে জায়লস্কর সড়কের কাজ পরিদর্শন করতে গিয়ে ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেনের ভোট বিপ্লব সম্পর্কে করা মন্তব্যের জবাবে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, যারা সন্ত্রাস-দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকতায় রূপান্তর করেছে তাদের বিরুদ্ধে ভোটবিপ্লব হবে।
এছাড়া, যাদের ইতিহাস খুনের, এবারের নির্বাচনে তাদের বিরুদ্ধেও ভোটাররা ভোট দিয়ে বিপ্লব করবেন বলে জানান ওবায়দুল কাদের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: