রাজনীতি

নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে ষড়যন্ত্র করছে বিএনপি: নানক

 নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে  ষড়যন্ত্র করছে বিএনপি: নানক
নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে ষড়যন্ত্র করছে বিএনপি: নানক

নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিএনপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক।

শুক্রবার বিকালে দলের এক যৌথ সভাশেষে এ কথঅ বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির সমর্থকরা নৌকার ব্যাজ, গেঞ্জি, মাফলার পড়ে ভোটকেন্দ্র দখলসহ ভোটের দিন নানা ধরণের অপকৌশল করতে পারে।

এ সময় তিনি অভিযোগ করেন, সেনাবহিনীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন দলটির নেতারা।

দলের সহযোগী সংগঠন ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং নগরের সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে শুক্রবার বিকালে দলের যৌথ সভা করে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা। সভাশেষে সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক আশঙ্কা প্রকাশ করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই'র অর্থায়নে ভোটের দিন ব্যাপক সহিংসতা করতে পারে বিএনপি-জামাত জোট।

তিনি অভিযোগ করেন, পরাজয় বুঝতে পেরেই বিএনপি এমন ষড়যন্ত্র করছে। লাগাতার মিথ্যাচার করছে পুলিশ-সশস্ত্র বাহিনী নিয়ে।

নানক বলেন, নির্বাচনে অন্ধকারের অপশক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির কাছে পরাজিত হবে।

সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ