দলের নেতাদের ভূয়া ফনোলাপ ফাঁসের মাধ্যমে বিএনপির ঐক্যকে ভাঙার ষড়যন্ত্র করছে সরকার-এ অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী।
শনিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন-কোন ষড়যন্ত্রই বিএনপির ঐক্যকে ভাঙতে পারবে না। শেষ মুহূর্তে নির্বাচন কমিশনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জোর দাবিও জানান রিজভী।
তিনি বলেন-এইবার সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হলে সিইসি ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ হবেন।
সারাদেশে ধানের শীষের প্রার্থী, কর্মী-সমর্থকদের ওপর হামলাসহ বাড়ি বাড়ি গিয়ে ভয়-ভীতি দেখানো অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত এগারো হাজারের বেশি ধানের শীষের কর্মী-সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলেও তথ্য দেন বিএনপির এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: