নির্বাচনে আওয়ামী লীগের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশে বজায় রয়েছে।
শনিবার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, নির্বাচনে নিশ্চিত হার জেনে বিএনপি নেতারা হতাশ।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট আবারো সরকার গঠন করবে।
সংবাদ সম্মেলনে মহাজোটপ্রার্থী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: