রাজনীতি

ঐক্যফ্রন্টের মধ্যে দ্বিধাবিভক্তি নেই, আপনারা ভোট দিন : ড. কামাল

ড. কামাল হোসেন
ড. কামাল হোসেন

জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে কোনো দ্বিধাবিভক্তি নেই জানিয়ে কোনো অবস্থাতেই ভোট বর্জন করা হবে না বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেন-জোট আরো ঐক্যবদ্ধ হচ্ছে— সুষ্ঠু নির্বাচন হলে তাদের বিজয়ই নিশ্চিত।

জনগণকে নির্ভয়ে ভোট দেয়ার আহ্বানও জানিয়েছেন ড. কামাল।

তরুণ ভোটারদের যথাসময়ে ভোট দেয়ার কথাও বলেন তিনি।

শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে ড. কামাল এ কথা বলেন।

এসময় ফ্রন্টের অন্যান্য নেতারা বলেন-পোলিং এজেন্ট নিয়ে তাদের কোনো সঙ্কট নেই। শত প্রতিকূলতার মধ্যেও তারা ভোট কেন্দ্রে থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

একাদশ সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ঐক্যফ্রন্টের অন্যতম শরীক বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে ফনোলাপ ফাসঁসহ দলের ভেতরে দ্বিধাবিক্তির গুঞ্জনের মধ্যে সংবাদ সম্মেলনে এ কথা তুলে ধরেন ড. কামাল।

তরুণ ভোটারদের উদ্দেশ্যে ড. কামাল বলেন, তরুণ সমাজ তোমরা যারা প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছো, তারা সময় মতো ভোট দিতে যাবে। মনে রাখবে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি ঘুরে দাঁড়াও তবেই বাংলাদেশ।

প্রিজাইডিং ও পোলিং অফিসারদের উদ্দেশ্যে ঐক্যফ্রন্ট নেতা বলেন, প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ যারা ভোটগ্রহণের দায়িত্বে আছেন, আপনারা সম্মানিত মানুষ, আপনার ওপর যে দায়িত্ব তা সততার সঙ্গে পালন করলে আপনাদের সম্মান বাড়বে। ভোটারের মুখের হাসির ওপরই নির্ভর করছে আপনাদের দায়িত্ব পালনের সফলতা ও তৃপ্তি।

তিনি বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তারা-কর্মচারী ও রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আপনারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন। যদি কারও অধিকার হরণ করেন তাহলে মনে রাখবেন, অন্য কেউ আপনার মা-বাবা, স্ত্রী, সন্তানের অধিকার হরণ করছে। এটা করলে জনগণ ইতিহাস, আইন আপনাদের ক্ষমা করবে না।

‘সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বলবো, আপনারা কোনো দলের নয়, আপনারা জনগণের সেবক। জনগণ দেশের মালিক। দেশের মালিকদের তাদের ভোটের আনন্দ থেকে বঞ্চিত করবেন না। কোনো অন্যায় নির্দেশ মানবেন না বলে জানান তিনি।

সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যা ব, বিজিবি, আনসার, ভিডিপি, টিডিপি, কোস্টগার্ডসহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিতদের প্রতি অনুরোধ জানিয়ে ড. কামাল বলেন, আপনারা অতীতের মতো গৌরবময় ভূমিকা পালন করুন। বিশ্বব্যাপী শান্তি রক্ষায় আপনাদের ভূমিকা প্রশংসিত হচ্ছে। সেই প্রশংসার ফলে সারাবিশ্বে আপনাদের সুযোগ বেড়েছে। কোনো অবস্থাতেই যেন তা ব্যাহত না হয়, সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ