রাজনীতি

জনগণ ভোট দিতে পারলে বিএনপির জয় নিশ্চিত: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জনগণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে বিএনপির জয় নিশ্চিত জানিয়েছেন বিএনপির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) নিজ আসনে সকাল ৮টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি এখানের ভোটারদের লম্বা লাইন দেখা যাচ্ছে। এই কেন্দ্রে ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। কিন্তু আমি ইতোমধ্যে অভিযোগ পেয়েছি বেগুনবাড়ি এবং ঠাকুরগাঁও সরকারি কলেজে কেন্দ্র দখল করেছে আওয়ামী সন্ত্রাসীরা।

এরপর মির্জা ফখরুল ঠাকুরগাঁও সরকারি কলেজে কেন্দ্রে যান। সেখানে কোনও বুথে তাদের পোলিং এজেন্ট নেই। একটি মাত্র মহিলা বুথে পোলিং এজেন্ট আছেন।

এসময় ওই নারী পোলিং এজেন্ট সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মির্জা ফখরুল ইসলামের গাড়ি দেখার পর আমাকে মাত্র ঢুকতে দেয়া হয়েছে।

পরে মির্জা ফখরুল এই ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ড. কামরুজ্জামান সেলিমকে ফোনে অভিযোগ জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ