ভোট দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
রোববার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন তিনি।
এসময় দেশের বিভিন্ন জায়গার সহিংসতার ঘটনায় দুঃখপ্রকাশ করেন ড. কামাল।
সারাদেশে অনিয়ম ও কারচুপির খবর পাওয়া গেছে—এ কথা জানিয়ে ড. কামাল বলেন, ধানের শীষের এজেন্টদের বের করে দেয়ার খবরও পাওয়া গেছে।
রাতেই ভোট চুরি করে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে,পরিস্থিতি উদ্বেগজনক হলেও ঐক্যফ্রন্টের জয়ের ব্যাপারে আশাপ্রকাশ করেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: