জনগণের রায়ের জয়ের মধ্য দিয়ে নিজের বিজয় সুনিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-৯ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরী।
রোববার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর খিঁলগাওয়ে গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়া শেষে এ কথা বলেন তিনি।
ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করেন তিনি।
পরে ভোটের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে তিনি মন্তব্য করেন।
জনগণের জয়ের মধ্য দিয়ে নিজের বিজয় সুনিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের এ প্রার্থী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: