রাজনীতি

গণতন্ত্রের বিজয় হলেই আমি আমার বিজয় খুঁজে পাবো: সাবের চৌধুরী

সাবের হোসেন চৌধুরী
সাবের হোসেন চৌধুরী

জনগণের রায়ের জয়ের মধ্য দিয়ে নিজের বিজয় সুনিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-৯ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরী।

রোববার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর খিঁলগাওয়ে গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়া শেষে এ কথা বলেন তিনি।

ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করেন তিনি।

পরে ভোটের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আমি আশা করি উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিবেন। ভোটররা আসবেন কোনো ধরনের ভয়ভীতি কেউ প্রদর্শন করবে না, চাই একটা শান্তিপূর্ণ পরিবেশে। অর্থাৎ সত্যিকার অর্থে তাদের পছন্দ যেন প্রতিফলিত হয়। আমি বলে এসছি ভোটারদের পছন্দের যেন প্রতিফলন ঘটে এ ভোটের মাধ্যমে। গণতন্ত্রের বিজয় হয় তাহলে সেটাতেই আমি সন্তুষ্ট। সেই বিজয়েরে মধ্যেই আমি আমার বিজয় খুঁজে পাবো।’

জনগণের জয়ের মধ্য দিয়ে নিজের বিজয় সুনিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের এ প্রার্থী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ