একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন এক ইতিহাস সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ।
সোমবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন কমিশন দক্ষতার সাথে নির্বাচন পরিচালনা করেছে এমন মন্তব্য করে তোফায়েল বলেন, তরুণ প্রজন্ম স্বতস্ফূর্তভাবে স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে ভোট দিয়েছে।
বিএনপির অন্যায় -অত্যাচারের বিরুদ্ধে দেশের মানুষ ব্যালটের মাধ্যমেই জবাব দিয়েছে বলেও জানান তোফায়েল আহমেদ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: