আগামী ৩ জানুয়ারি শপথ নেবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিরা—বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আগামীকাল (বুধবার) গেজেট প্রকাশ হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার সচিবালয়য়ে গণমাধ্যম কেন্দ্রে ডিএসআরএস সংলাপে তিনি এ তথ্য জানান।
ইনু বলেন, মহাজোট বিপুল ভোটে জয়লাভ করেছে- এটি নিশ্চিত যে শেখ হাসিনার নেতৃত্বে আগামী সরকার গঠিত হতে যাচ্ছে।
এদিকে, ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আজকালের মধ্যেই ২৯৮ আসনে নির্বাচিতদের নামের তালিকাসহ গেজেট প্রকাশ করা হবে।
ওবায়দুল কাদের বলেন, গেজেটের পরপরই এমপিদের শপথ, তারমধ্যে সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি। তারপর হবে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ।