সংসদে এসে বিএনপি তথা ঐক্যফ্রন্ট কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ১৪ দলের নেতারা।
একাদশ সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বুধবার সকালে জোটের এক সভাশেষে এ কথা বলেন তারা।
নেতারা বলেন, মাথা গরম না করে তারা ইতিবাচক রাজনীতি করবেন এটিই তাদের প্রত্যাশা।
সভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, এবারের নির্বাচন জনগণ একদিকে যেমন জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিয়েছেন, তেমনি প্রত্যাখ্যান করেছেন সাম্প্রদায়িকতার সঙ্গে আঁতাতকারী বিএনপি-জামাত জোটকে।
তিনি আরো বলেন, সুশাসন কার্যকর করতে হবে।
এ সময় ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সংঘাত-সংঘর্ষ নয়, জনগণ স্থিতিশলীতা চায়- এবারের নির্বাচন এটিই প্রমাণ করেছে।
জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম জানান, মন্ত্রিসভায় কারা থাকবেন তা একান্তই জোটনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার।
বিএনপি সংসদে এসে কার্যকরি ভূমিকার রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।