নির্বাচনের স্বচ্ছতা নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন আইনী লড়াইয়ের যে- হুমকি দিয়েছে তা আইনীভাবেই মোকাবেলা করা হবে— বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি দশ বছরে কোনো আন্দোলনও সফলভাবে করতে পারেনি। ঐক্যফ্রন্ট যদি রাজনৈতিকভাবে আন্দোলন করে তবে তার জবাবও রাজনৈতিকভাবেই দেয়া হবে।
তিনি আরো বলেন, আর যদি আন্দোলনের নামে সহিংসতা হয় তবে তার প্রতিরোধ করবে প্রশাসন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: