রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ঢাকায় নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বৈঠক করেছেন।
বৃহস্পতিবার বঙ্গভবনে তিনি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী বৈঠক করেন।
ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বিদায়ী বৈঠকে রাষ্ট্রপতিকে নববর্ষের শুভেচ্ছা জানান।
একই সঙ্গে উভয় দেশের মধ্যকার মৈত্রীবন্ধন প্রসারে তার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান শ্রিংলা।
তিন বছর দায়িত্ব পালন শেষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা আগামী সপ্তাহে ঢাকা থেকে বিদায় নিচ্ছেন।
বিদায়ের আগে তিনি বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী বৈঠক করেন শ্রিংলা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: