রাজনীতি

সংসদীয় দলের নেতা কে হবেন চূড়ান্ত হয়নি জাপার

মহাজোটের শরিক হয়ে থাকতে চায় জাপা

  সংসদীয় দলের নেতা কে হবেন চূড়ান্ত  হয়নি জাপার
সংসদীয় দলের নেতা কে হবেন চূড়ান্ত হয়নি জাপার

জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা কে হবেন এখনও তা চূড়ান্ত করতে পারেনি দলটি।

দলটি সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে কীনা সেটাও চূড়ান্ত হয়নি। তবে বিরোধী দল নয়, মহাজোটের শরিক হিসেবে একাদশ জাতীয় সংসদে থাকতে চায় দলটি।

শপথ গ্রহণের পর দলটির কো -চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমন আভাসই দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদকে ছাড়াই জাতীয় পার্টির বাকি ২১ জন নব-নির্বাচিত সংসদ সদস্য সংসদ ভবনে শপথ নেন।

শপথ গ্রহণ শেষে দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সংসদ কার্যালয়ে রুদ্ধদার বৈঠক করেন দলের সাংসদদের সঙ্গে।

তবে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারনেনি কে হচ্ছে তাদের পরবর্তী সংসদীয় দলের নেতা।

দলটি বিরোধী দল হিসেবে সংসদে থাকবে কীনা সেটাও চূড়ান্ত করতে পারনেনি তারা।

তবে বিগত সরকারের মতো এবারও মহাজোটের শরিক হিসেবে সংসদে থাকতে চায় জাতীয় পার্টি বলে জানান মহাসচিব মশিউর রহমান রাঙ্গা

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ