রাজনীতি

ইসিতে ঐক্যফ্রন্টের স্মারকলিপি, পুনঃনির্বাচনের দাবি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্বাচনী বিধিভঙ্গসহ নির্বাচনের দিন ও আগের রাতে ঘটে যাওয়া অনিয়মের প্রায় ২৯টি অভিযোগ তুলে নির্বাচন কমিশনে-ইসি স্মারকলিপি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনঃনির্বাচনের দাবি জানিয়ে ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন-এই দাবি শুধু একটি দলের নয়, এটা সমগ্র জাতির।

এর আগে বিএনপির গুলশান কার্যালয়ে ধানের শীষের প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠক শেষে মির্জা ফখরুল জানান-ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থীরা শপথ নিচ্ছে না। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে স্ব স্ব আসনের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্তও গৃহিত হয় বৈঠকে।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের পরে নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি নিয়ে স্মারকলিপি দিতে বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে নির্বাচন কমিশনে যান জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

দলের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্মারকলিপিতে তাদের অভিযোগগুলো তুলে ধরে বলেন, নজিরবিহীন এই ভোট ডাকাতি করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

এর আগে বিএনপির গুলশান কার্যালয়ে ধানের শীষের প্রায় সকল প্রার্থীর সঙ্গে বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা। বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে প্রার্থীরা বলেন-বৈঠকে তারা তাদের নিজ আসনের নানা অনিয়মের কথা তুলে ধরেছেন।

ঐক্যফ্রন্টের নেতারা এ নির্বাচনকে নিষ্ঠুর প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মির্জা ফখরুল, আবারো নির্বাচন প্রত্যাখ্যানের করে বলেন জোটের নির্বাচিত প্রার্থীরা শপথ নিচ্ছেন না।

বৈঠকে নির্বাচনের অনিয়মের নানা অভিযোগ এনে নিজ নিজ আসনের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ