রাজনীতি

মির্জা ফখরুল একজন ব্যর্থ রাজনীতিক

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপির বিদেশিদের কাছে নালিশ ছাড়া গতি নেই- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী ১৯ জানুয়ারির মহাসমাবেশ সফল করতে সহযোগি সংগঠনের নেতাদের সঙ্গে যৌথ সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া এখন তাদের আর অবলম্বন কী? ১০ বছর ধরে একটা আন্দোলন করতে পারেনি। জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু নির্বাচনেও তারা চরমভাবে ব্যর্থ। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ, এখন তাদের আর অবলম্বন কী আছে? দেশের লোকের কাছে তো অনেক বলেছে, এখন বিদেশিদের কাছে তারা নালিশ করে যাচ্ছে। সেটা তাদের পুরানো অভ্যাস, পুরোনো অভ্যাসের পুনরাবৃত্তি হচ্ছে। এখানে আমাদের কী বলার আছে।

তিনি বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাবার্তা, একজন ব্যর্থ রাজনীতিকের অসংলগ্ন সংলাপ।

তিনি বলেন, মির্জা ফখরুল যেসব কথা বলছেন, এটা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ একজন রাজনীতিকের অসংলগ্ন সংলাপ। একটি উদাহরণ দিয়ে বলি। শুধু হাতিয়ার দিকে দেখুন। সেখানে সাংগাঠনিকভাবে সমস্যা সংকুল। যেখানে বার বার আমরা চেষ্টা করেও নেতাদের এক করতে পারি নাই। অনেক চেষ্টা হয়েছে সেখানে সংগঠনকে ঐক্যবদ্ধ করতে, বারবার চেষ্টা করেছি। এবার কঠিন ঐক্য ছিল, হাতিয়া সবার আগে ঐক্যবদ্ধ ছিল, এক মঞ্চে সবাই। এখন পর্যন্ত নির্বাচনের পরেও তারা ঐক্যবদ্ধ আছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল ১৭ জন। শেষ পর্যন্ত কিন্তু থাকেনি, আমাদের নেতাদের প্রয়াসে আমরা বিদ্রোহকে প্রশমিত করতে পেরেছি। দৃশ্যমান তেমন কোনও বিদ্রোহ আমাদের পরিলক্ষিত হয়নি। এটাই আওয়ামী লীগের বিজয়ের প্রথম সোপান।

সৈয়দ আশরাফের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন একজন সৎ, পরিচ্ছন্ন, সফল রাজনীতিক। তিনি তার সততা, যোগ্যতা, দক্ষতা ও মেধা দিয়ে তা প্রমাণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি আওয়ামী লীগের বাইরেও অন্য রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার সর্বস্তরের মানুষের মধ্যে স্থান করে নিয়েছিলেন।

এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ শহীদ মিনারে নেওয়া সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, তিনি দীর্ঘদিন দুরারোগ্য রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিলো। দেশে আসার পর তার মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। এছাড়া কিশোরগঞ্জ ও ময়মনসিংহে নেওয়া হবে। এরপর আরও অন্য জায়গায় নেওয়া হবে। সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

তিনি জানান, আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ— নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী ছিলেন তারা সরে গিয়েছিলেন।

এখন নির্বাচনে বিপুল বিজয় উদযাপন করতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হবে আওয়ামী লীগের এ মহাসমাবেশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ