রাজনীতি

কেউ শপথ নেবেন না জাতীয় ঐক্যফ্রন্টের

কেউ শপথ নেবেন না জাতীয় ঐক্যফ্রন্টের
কেউ শপথ নেবেন না জাতীয় ঐক্যফ্রন্টের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের কোনো সদস্যই সাংসদ হিসেবে শপথ নেবেন না --জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

রোববার রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

ঐক্যফ্রন্টের বৈঠক শেষে এ কথা জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

গতকাল গণফোরাম, সভাপতি ড. কামাল হোসেন তার দলে বিজয়ী দুই সদস্যের শপথ নেয়ার ব্যাপারে ইঙ্গিত দেন। এর পরদিনই শপথ না নেয়ার সিদ্ধান্ত জানানো হলো।

গতবছর ৩১ ডিসেম্বর জাতীয় ঐক্যফ্রন্ট মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, তারা শপথ নেবেন না, এটা পরিষ্কার কথা।

একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ৭টি আসনে জয়লাভ করে। এর মধ্যে ৫টি আসনে জিতেছে জোটের প্রধান শরিক বিএনপি ও দুটি আসনে জয় পেয়েছে গণফোরামের দুই নেতা।

আজকের বৈঠকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সভাপতিত্ব করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। ওইদিন ২৯৮ জন সাংসদেন মধ্যে ২৯১ জন শপথ নেন।

তবে ওইদিন শপথ নেননি বিএনপির ৫ ও গণফোরামের ২ নির্বাচিত প্রতিনিধি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ