রাজনীতি

নতুন মন্ত্রিপরিষদে না থাকা নিয়ে আক্ষেপ জাপার

মশিউর রহমান রাঙ্গা
মশিউর রহমান রাঙ্গা

নতুন মন্ত্রিপরিষদে এবার না থাকা নিয়ে আক্ষেপ রয়েছে জাতীয় পার্টির (জাপা)। তবে নতুন সরকারকে সব সহযোগিতা দেবে দলটি। আর সংসদেও শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে জাপা।

এদিকে, বাম নেতারা মনে করেন, সরকারের পরিকল্পনার অংশ হিসেবেই জাপা বিরোধী দলে থাকছে। মন্ত্রিপরিষদের জবাবদিহিতা নিশ্চিতের ওপরও জোর দেন তারা।

সোমবার সাংবাদিকদের এ সব কথা বলেন তারা।

শপথের মধ্যে দিয়ে অভিষেক হলো নতুন সরকারের নতুন মন্ত্রিপরিষদের। চতুর্খবারের মতো, টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। আবরো ক্ষমতাসীন আওয়ামী লীগে বিরোধী দল হতে যাচ্ছে জাতীয় পার্টি। তবে এবার মন্ত্রিপরিষদে নেই জাপা।

দলের নেতারা জানান, নতুন মন্ত্রিপরিষদকে সব সহযোগিতা করতে তারা প্রস্তুত।

সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা রাখবে জাপা- জানিয়ে জাপার মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে নির্বাচন করলেও এবার মন্ত্রিপরিষদে না থাকা নিয়ে তাদের আক্ষেপ আছে।

এদিকে, সরকারের পরিকল্পনার অংশ হিসাবেই জাতীয় পার্টির বিরোধী দলে রয়েছে— এমনটা মনে করছেন বাম দলের নেতারা। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, সংসদে মন্ত্রীপরিষদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ