মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামাতে ইসলামের বিচারের জন্য আর্ন্তজাতিক অপরাধ আইন সংশোধনের জন্য আবারো উদ্যোগ নিচ্ছে সরকার- এমন তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে এ আইনের খসড়াটি মন্ত্রিসভায় পাঠানো হবে— উল্লেখ করে আনিসুল হক বলেন, রাজনৈতিক দল হিসেবে জামাতের বিচার করা যায় কি-না? সে জন্যই এ আইনটি সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের শনাক্ত করতে কমিশন গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: