বিএনপি সংসদে না এলে আবারো ভুল করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
সোমবার সকালে ভোলায় আগুনে ক্ষতিগ্রস্ত ইলিশা জংশন ও পরানগঞ্জ এলাকা পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বিএনপি সংসদে না এলে ন্যাপের মতো তারাও অস্তিত্ব সংকটে পড়বে।
প্রধাণমন্ত্রী শেখ হাসিনা ৭৫টি রাজনৈতিক দল নিয়ে আবারো আলোচনায় বসবেন বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: