রাজনীতি

সংলাপ নয়, শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

রাজনৈতিক দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী, নির্বাচন নিয়ে কোনো সংলাপ হবে না—আবারো এ কথা জানালেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে রাজধানীর বিজয় সমাবেশ উপলক্ষে উত্তর ঢাকা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জোটগতভাবে নয়- আওয়ামী লীগ নৌকা প্রতীকে দলীয়ভাবে এবার উপজেলা নির্বাচনে অংশ নেবে।

চলমান রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, বিএনপি- ঐক্যফ্রন্টসহ বিরোধী দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় সংলাপ নয়- শুভেচ্ছা বিনিময়ের কথা বলেছেন।

এ সময় আগামী মার্চে পঞ্চম উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের অবস্থানও পরিষ্কার করেন দলের সাধারণ সম্পাদক। নৌকা প্রতীকে দলীয়ভাবে নির্বাচনের কথা জানান তিনি।

একাদশ জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ আরো বেশি ঐক্যবদ্ধ বলেও অভিমত ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ