নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা না করে অস্তিত্ব রক্ষার স্বার্থে বিএনপিকে পরাজয়ের কারণ খোঁজার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনোত্তর বিজয় উৎসব উপলক্ষে মঙ্গলবার এক প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।
হানিফ আরো অভিযোগ করেন, নির্বাচনের সময় ড. কামাল হোসেনের মতো জনবিচ্ছিন্ন নেতার সঙ্গে জোট করে বিএনপি রাজনৈতিক দেয়ালিয়াত্বের পরিচয় দিয়েছে।
বিএনপি প্রার্থীদের নির্বাচনের পরাজয়ের বেশকিছু কারণ তুলে ধরার পাশাপাশি দলটির নতুন নেতৃত্বের প্রয়োজনীতার কথাও উল্লেখ করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: