রাজনীতি

ওবায়দুল কাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্বাচনে ব্যাপক কারচুপি আর ভোট ডাকাতির অভিযোগ তুলে এজন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে স্টেডিয়ামে গিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নির্বাচনী সহিংসতায় আহত যুবদল কর্মীকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ফাঁকা মাঠে গোল দেওয়ার ইচ্ছা থেকেই একটি প্রহসনের নির্বাচন করা হয়েছে। নির্বাচন বাতিলের এজেন্ডা থাকলে তবেই সংলাপে যাবেন।

তিনি আরো বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা নির্যাতন চালিয়ে আওয়ামীলীগ দেশকে হাসপাতালে পরিণত করেছে।

সরকারের বিরুদ্ধে জাতীয় নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, ভোট ডাকাতির জন্য আওয়ামী লীগের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।

এসময় নতুন করে সংলাপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব।

এদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলেন যুগ্নমহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন, পোশাক শিল্প খাত নিয়ে ষড়যন্ত্রে নেমেছে সরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ