রাজনীতি

আ’লীগের নৈতিক পরাজয় ঢাকতেই বিজয় উৎসব: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্বাচনে ভোট ডাকাতি ও তাদের নৈতিক পরাজয় ঢাকতেই আওয়ামী লীগ বিজয় উৎসব করছে—বলে মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

নির্বাচনে ভোট ডাকাতি ও তাদের নৈতিক পরাজয় ঢাকতেই আওয়ামী লীগ বিজয় উৎসব করছে— এ কথা উল্লেখ করে মির্জা ফখরুল অভিযোগ করে-ভোট ডাকাতির এ নির্বাচন বাতিল করে আরেকটি নতুন নির্বাচনের দাবিও জানান তিনি।

সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে তিনি বলেন-বিএনপি ও ঐক্যফ্রন্টের মধ্যে কোনো টানাপোড়েন নেই।

নানা কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী পালন করছে বিএনপি।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের বিজয় উদযাপনের সমালোচনা করেন।

সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান তিনি।

এক প্রশ্নের জবাবে বিএনপি ও ঐক্যফ্রন্টের মধ্যে টানাপোড়েনের খবর নাকচ করেন মির্জা ফখরুল।

পরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতেই প্রহসনের এ নির্বাচন করেছে সরকার -এমন অভিযোগ তুলে নির্বাচন বাতিলের দাবিও জানান বিএনপি মহাসচিব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ