রাজনীতি

দেশকে এগিয়ে নেয়ার জন্যই শেখ হাসিনার এ বিজয়

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশের মানুষকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নয়নের দিকে এগিয়ে নেয়ার জন্যই জনগণ শেখ হাসিনাকে ভোট দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।

জঙ্গিবাদ নির্মূলসহ সন্ত্রাসমুক্ত দেশ গড়ার লক্ষে দেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তিকে বিজয়ী কারার পাশাপাশি বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে বাস্তবায়ন করতে ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে নিরঙ্কুশ বিজয় উপহার দিয়েছে বলেন নেতারা।

শনিবার বিকেলে রাজধানীর সোহরাওর্য়াদী উদ্যানে আয়োজিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সমাবেশে এসব মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের অভিজ্ঞ নেতারা।

এ সময়, জনগণকে দেয়া অঙ্গীকার পূরণের লক্ষ্যে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সংসদকে জামাত ও সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে জানান তোফায়েল আহমেদ।

আওয়ামী লীগ আগামী পাঁচ বছরে দেশের মানুষকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাবে বলেও জানান আমির হোসেন আমু।

মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন বাস্তবায়নে দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দিয়েছেন।

মতিয়া চৌধুরী বলেন, খাদ্য ঘাটতির দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে, প্রতিবন্ধীদের প্রতি মানবিক সহায়তার জন্য, গ্রামকে শহরে পরিণত করতে এ বিজয় পেয়েছেন তিনি।

সাবেক এ কৃষিমন্ত্রী আরো বলেন, জননেত্রী ১১ লাখ রোহিঙ্গাকে সমুদ্রে নিক্ষেপ না করে মায়ের মমতায় আশ্রয় দিয়ে বিশ্ব দরবারে নিজেকে মায়ের স্থানে বসিয়েছেন। এজন্য দেশের জনগণ এ বিজয় উপহার দিয়েছেন।

বিশ্বব্যাংক যখন পদ্মাসেতু থেকে মুখ ফিরিয়ে নেয় তখন শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করার ঘোষণা, স্যাটেলাইট উৎক্ষেপণ, দেশকে ডিজিটাল দেশে রুপান্তরের ফলে এ বিজয়’, বলেও উল্লেখ করেন মতিয়া চৌধুরী

মোহাম্মদ নাসিম বলেন, বিশাল বিজয়ের পর শেখ হাসিনা আর আওয়ামী লীগের নেত্রী নন, তিনি বাংলার ১৬ কোটি মানুষের নেত্রী। স্বাধীনতার পক্ষের শক্তির মহান নেত্রী।

তিনি বলেন, যারা নির্বাচনে, লড়াইয়ের মাঠে হেরে গেছে তারা যতই চেষ্টা করুক না কেন, তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বঙ্গবন্ধুকন্যা যে শ্রদ্ধা ভালোবাসায় ভূষিত হয়েছেন বাংলার জনগণকে সঙ্গে নিয়ে আগামী পাঁচ বছর সফলতার সঙ্গে সরকার পরিচালনা করবেন বলে আশাবাদ করেন সাবেক এ মন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ