তথাকথিত বিজয় উৎসবের নামে সরকার গণতন্ত্র হত্যার উৎসব করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন তিনি।
এ সময় তিনি অভিযোগ করেন, ভুয়া নির্বাচনকে জায়েজ করতে এই বিজয় উৎসব উদযাপনে জনগণের কোটি কোটি টাকা শ্রাদ্ধ করা হয়েছে।
প্রহসনের এ নির্বাচনকে বৈধ করতে বিজয় উৎসবপালনসহ সরকারের সব কার্যক্রমকে হাস্যকর বলেও এসময় অভিহিত করেন রিজভী।
জনগণ নাকি স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছেন-প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন-ভুয়া ভোটের সরকার প্রধানের পক্ষেই এই ধরণের কথা বলা সম্ভব।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: