রাজনীতি

এ নির্বাচনে পরাজিত হয়েছে ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা

 মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি পরাজিত হয়নি—এখানে পরাজিত হয়েছে আওয়ামী লীগ, পরাজিত হয়েছে সরকার, পরাজিত হয়েছে ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনোত্তর কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের সব মূল্যবোধ রাতের আঁধারে ডাকাত এসে ডাকাতি করে নিয়ে গেছে। আমাদের সমস্ত শুভ চিন্তা অকস্মাৎ কেড়ে নেয়া হয়েছে।

উপস্থিত বিএনপির কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি মনে করি, এ নির্বাচনে আপনাদের জয় হয়েছে। আমার বিশ্বাস ছিল, এ আসনে বিএনপি জয়ী হবে। কিন্তু সেটা হতে দেয়নি বর্তমান সরকার ও রাষ্ট্রযন্ত্র- রাষ্ট্রযন্ত্রের প্রথমজন থেকে ভোটকেন্দ্রের আনসার সদস্য পর্যন্ত সবাই।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নুর, জেলা বিএনপির নেতা শরিফুল ইসলাম শরীফ,পয়গাম আলী, আফাজ উদ্দীন ভুইয়া,আনছারুল হক প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ