নির্বাচনের নামে তামাশা করে আওয়ামী লীগ এখন গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফেরার পথে দুপুরে বগুড়ার শহরতলীর হোটেল মম ইন-এ যাত্রা বিরতির সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের পর আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এসময় তিনি আরো বলেন, ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দলীয়করণ করেছে।
বিএনপির সংকটকালে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান দলের মহাসচিব।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: