বিএনপিকে ভাঙার জন্য বাইরের কারো প্রয়োজন নেই— বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা নিজেরাই নিজেদের ভাঙনের কারণ হবে।
বৃহস্পতিবার দুপুরে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার রাস্তা ফোরলেন উন্নীতকরণের এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের মধ্যেই ভিন্ন সুর।
এছাড়া নির্বাচনে যে কয়টি আসন পেয়েছে তা নিয়েই বিএনপিকে সংসদে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, উপজেলা নির্বাচনে বিএনপি না এলেও তা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। নির্বাচন বিএনপির জন্য থেমে থাকবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: