রাজনীতি

তারেকের সঙ্গ আলোচনা করে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ার প্রশ্নে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিএনপিকে ভাঙার কোনো ষড়যন্ত্রে সরকার সফল হবে না।

সকালে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় মির্জা ফখরুল গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে প্রতিহত করার আহ্বান জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার নয়াপলন্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন দলের মহাসচিবসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে সরকার-এমন অভিযোগ তুলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারকে প্রতিহত করতে সকল গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে আসতে হবে।

প্রহসনের নির্বাচনে সরকার সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে উল্লেখ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের নীলনকশা জনগণই প্রহিহত করবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

এর আগে সকালে বনানীতে কোকোর কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিবসহ দলের নেতারা।

ওইসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান-ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী দেওয়ার বিষয়ে দলের স্থায়ী কমিটি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ