নির্বাচন বয়কটের মধ্যদিয়ে বিএনপি আরো সংকুচিত হওয়ার আত্মঘাতি পথ বেছে নিয়েছে—বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
আসন্ন উপজেলা নির্বাচনসহ সব ধরনের নির্বাচনে বিএনপিসহ সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে অংশ গ্রহণের আহ্বান জানান ওবায়দুল কাদের।
আসন্ন উপজেলা নির্বাচন বয়কটে বিএনপির সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।
মুসলিমলীগের উদাহরণ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আত্মঘাতী পথ বেছে নিয়েছে।
এ সময় আসন্ন উপজেলা নির্বাচনসহ সব ধরনের নির্বাচনে সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: