৫ জানুয়ারি নির্বাচনে না গিয়ে যেমন আত্মহননের পথে গেছে বিএনপি এবার উপজেলা পরিষদ নির্বাচনে না এলে আবারো সে পথেই যাবে দলটি—এ মন্তব্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদের।
শুক্রবার সকালে ধানমন্ডি কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপ কমিটির এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি সাহস পাচ্ছে না বলেই নির্বাচনে অংশ না নেওয়া সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচনের অংশ নেওয়া যে কোনো দলেরই দলীয় সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, বিএনপি না আসলেও উপজেলা পরিষদ নির্বাচন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে বলে।
এর আগে আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির কো চেয়ারম্যান এইটি ইমাম বলেন, শিগগরিই সংলাপে অংশ নেয়া দলগুলো শুভেচ্ছা বিনিময়ের জন্য গণবনে আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: