রাজনীতি

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক শুধুই কথার কথা: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় ঐক্যের ডাক শুধুই কথার কথা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধ বোধ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন— এ কারণে তাকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জয়-পরাজয়ের ব্যাখ্যা দিতে হয়েছে।

তিনি আরো বলেন, ফলাফল প্রত্যাখ্যানের পর শপথ নেয়া বা সংসদে যাওয়ার প্রশ্নই আসে না।

এদিকে, সকালে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ হাসি-ঠাট্টার সামিল।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তার ভাষণে ভোটের জন্য জনগণকে যে ধন্যবাদ দিয়েছেন তা হাসি-তামাশা ছাড়া আর কিছুই না।

বিএনপির মধ্যে কোনো-দ্বিধা বিভক্তি নেই— এ নিয়ে সরকার নানা ষড়যন্ত্র চালাচ্ছে বলে জানান তিনি।

তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে ডা. জাফরুল্লাহ যে বক্তব্য দিয়েছেন- তা দুঃখজনক বলেও মন্তব্য করেন রিজভী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ