রাজনীতি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিধা দূরেই প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণ

 রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিধা দূরেই প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিধা দূরেই প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণ

মতবিনিময়ের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর দ্বিধা দূর করতেই গণভবনে প্রধানমন্ত্রীর চা-চক্রের উদ্দেশ্য— জানিয়েছে আওয়ামী লীগ নেতারা।

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান জানান, চা-চক্রে সুন্দর পরিবেশে আলোচনায় যে কোনো সমস্যার উত্তরণ ঘটানো যেতে পারে।

তিনি বলেন, বাস্তবতা বুঝে বিএনপি তথা ঐক্যফ্রন্টের উচিত হবে এ সুযোগটি গ্রহণ করা।

আর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ফারুক খান জানান, নিজেদের প্রার্থী বাছাইয়ের পাশাপাশি বিএনপির কৌশলের দিকে চোখ রাখছে আওয়ামী লীগ।

জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় ঐক্যের ডাক দেয়ার পরদিনই শনিবার ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টকে দাওয়াত পাঠান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২ ফেব্রুয়ারি বিকালে গণভবনের খোলা মাঠে এ চা চক্রের আমন্ত্রণ জানানো হয়েছে, নির্বাচনের আগে সংলাপে অংশ নেয়া ৭৫টি রাজনৈতিক দল ও জোটকে।

সভানেত্রীর এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে আওয়ামী লীগ।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, চা চক্রে মতবিনিময়ের মাধ্যমে সুরাহা হতে পারে অনেক দ্বিধা-দ্বন্দ্বের।

তিনি বলেন, যারা সত্যিকার অর্থেই দেশে গণতন্ত্র-উন্নয়ন আর শান্তি চায় তাদের উচিত হবে প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণে সাড়া দেয়া।

উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ঠিক করতে তৃণমূলে প্রাথমিক নির্দেশনা পাঠিয়েছে আওয়ামী লীগ।

ফারুক খান জানান, তারা বিএনপির কৌশলের দিকে নজর রাখছেন।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূল থেকে যাদের নাম পাঠানো হবে তাদের মধ্য থেকে যোগ্য প্রার্থীকেই নৌকার টিকেট দেয়া হবে বলে জানান ফারুক খান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ