আনুষ্ঠানিকভাবে বিরোধীদল না হলেও সংসদে বিরোধীদলের ভূমিকা থাকবে ১৪ দলের শরীকরা।
মঙ্গলবার সকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে রাজধানীর বিএমএ মিলনায়তনে আয়োজিত এক শোকসভায় এ কথা বলেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মাদ নাসিম।
নাসিম বলেন, ১৪ দলের শরীকরা সংসদে সরকারের ভুল ত্রুটির সমালোচনা করবেন—তারা গঠনমূলক আলোচনা করবেন।
সরকার ও বিরোধী দল উভয়কেই হতে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির। এ লক্ষ্যেই বিরোধী দলের ভূমিকায় থাকবে মুক্তিযুদ্ধের সপক্ষের জোট ১৪ দলের নেতারা বলেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: