ভোট কারচুপির মধ্যে দিয়ে আসা এই সরকারের সংসদকে ভুয়া বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, দেশের সাধারণ মানুষের মতো সারা বিশ্ব এই নির্বাচনকে বয়কট করেছে।
বুধবার সংসদ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের কর্মসূচির ঘোষণা দেয় বিএনপির এ নেতা।
একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারসহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে ৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্দ্যানে সমাবেশের ঘোষণাও দেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: